বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

ট্রেন থেকে ৫৪ লাখ টাকার শাড়ি জব্দ

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৪:৫৯ পূর্বাহ্ণ
ট্রেন থেকে ৫৪ লাখ টাকার শাড়ি জব্দ
ট্রেন থেকে ৫৪ লাখ টাকার শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি কমিউটার ট্রেন থেকে ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। রোববার সন্ধ্যায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালে রেলওয়ে পুলিশ এ অভিযান চালায়। 
আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্র জানায়, রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপারের  নির্দেশে ও আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর তদারকিতে ব্রাহ্মণবাড়িয়া  রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোহাম্মদ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কর্ণফুলি কমিউটার ট্রেনের মালবাহী বগীর ভিতর থেকে মালিকবিহীন অবস্থায়  মোট ১৮টি বস্তায় থাকা এক হাজার ৮০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম সোমবার সকালে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন। এসব শাড়ি চোরাচালানে কারা জড়িত সেটা জানারও চেষ্টা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ