শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মেডিকেল কলেজের দিঘিতে মর্মান্তিক মৃত্যু, প্রাণ গেল দুই শিশুর

Admin ২৭ May ২০২৬ · Wednesday · ১১:২৫ অপরাহ্ণ
মেডিকেল কলেজের দিঘিতে মর্মান্তিক মৃত্যু, প্রাণ গেল দুই শিশুর
মেডিকেল কলেজের দিঘিতে মর্মান্তিক মৃত্যু, প্রাণ গেল দুই শিশুর

বরিশাল সদর উপজেলা প্রতিনিধি, আব্দুল্লাহ জিম

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের একটি দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় মসজিদের সামনের দিঘি থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হলো বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে আকাশ (১০)। আরাফাত ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল, আর আকাশ পড়ত বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে আকাশ কাউকে কিছু না জানিয়েই বাসা থেকে বের হয়ে যায়। অন্যদিকে, কোরবানির ঈদ উপলক্ষে মামার বাড়িতে বেড়াতে আসা আরাফাতও বন্ধু আকাশের সঙ্গে বাইরে যায়। পরে খোঁজ নিয়ে স্বজনরা জানতে পারেন, তারা মেডিকেল কলেজের দিঘিতে গোসল করতে গিয়েছিল।
রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি শাহিনের নেতৃত্বে দীর্ঘ তল্লাশির পর দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ধারণা, গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ