কয়রায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে সন্তানসহ আহত তিন নিহত এক
এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি (খুলনা)
খুলনার কয়রা উপজেলায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছে এবং নিহতর সাত বছরের শিশুপুত্রসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কয়রার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুর রহমানের ছেলে। তিনি ওষুধ ব্যবসার পাশাপাশি বাড়িতে গরু লালন-পালন করতেন। ভান্ডারপোল বাজারে তার ওষুধের দোকান রয়েছে।
আহতরা হলেন— হতভাগ্য নিহতর ছেলে হাবিব (৭), একই গ্রামের আব্দুল সানা (৬৫) ও বালিয়াডাঙ্গা গ্রামের আতিয়ার।
বিষটি কয়রা থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে পালিত গরু বিক্রির উদ্দেশ্যে পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে নসিমনে করে বামিয়া জিআই ক্লাব মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাটে যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে নসিমনটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মিজানুর রহমান মা:/রা যান। এ সময় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, মিজানুর রহমানকে মৃ/ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ছেলে হাবিবের মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আব্দুল সানা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর আহত আতিয়ারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।