শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে হোটেল মালিককে জরিমানা, পুনরায় সংযোগের চেষ্টা

Admin ০৬ April ২০২৬ · Monday · ০২:৫৫ অপরাহ্ণ
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে হোটেল মালিককে জরিমানা, পুনরায় সংযোগের চেষ্টা
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে হোটেল মালিককে জরিমানা, পুনরায় সংযোগের চেষ্টা

মো. মঞ্জুর ইসলাম, সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় একটি হোটেল কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানের পর পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (৫ এপ্রিল) উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত হিরাঝিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রেস্টুরেন্টটিতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে হোটেল মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি-এর কর্মকর্তা-কর্মচারী এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার নিয়মিত রাজস্ব হারাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র অভিযোগ করেছেন, জরিমানার পরও হোটেল কর্তৃপক্ষ পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া স্থানীয়দের পক্ষ থেকে হোটেল মালিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এলাকাবাসী এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ