শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

ত্রিশালে জমি বিরোধে হামলা: বাবা-ছেলেসহ আহত ৩, হাসপাতালে ভর্তি

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৫:৪৯ অপরাহ্ণ
ত্রিশালে জমি বিরোধে হামলা: বাবা-ছেলেসহ আহত ৩, হাসপাতালে ভর্তি
ত্রিশালে জমি বিরোধে হামলা: বাবা-ছেলেসহ আহত ৩, হাসপাতালে ভর্তি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবাসহ দুই ছেলে আহত হয়েছেন।

এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এম এ মাছুম।

অভিযুক্তরা হলেন—অলহরী খারহর গ্রামের ফয়জুল হকের ছেলে মিনহাজ, ত্রিশাল পৌরসভার মৃত দুলু সরকারের স্ত্রী লাবলী সরকার, অলহরী গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে সাদেক বাচ্চু, স্ত্রী  মুর্শিদা খাতুন ও জসিম উদ্দিন।

আহতদের মধ্যে দুইজনের মাথা ফেটে গুরুতর জখম হয়েছে। তাদেরকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে একটি সালিশ বৈঠক চলাকালে পূর্বের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হঠাৎ করে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে আহতদের আরেক ছেলে বাবার খোঁজ নিতে হাসপাতালে যাওয়ার পথে প্রতিপক্ষের কয়েকজন তার গতিরোধ করে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত এম এ মাছুম বলেন, “জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সালিশ বৈঠকের মধ্যেই তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ