শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:৩১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
কিশোরগঞ্জে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জামাল উদ্দিন , স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৮ এপ্রিল) কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় অবস্থিত সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

সকালে ৯টায় হজযাত্রীদের রেজিস্ট্রেশন, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে প্রশিক্ষণের উদ্বোধন, হজযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব, করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় হজের ধর্মীয় বিধিবিধান, হজ এজেন্সি ও গাইডদের দায়িত্ব, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা এবং হজযাত্রীদের বিভিন্ন করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনী অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিন, ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম এবং হাবের প্রতিনিধি মাওলানা হেদায়েতুল্লাহ হাদী প্রমুখ।

 

এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) ড. মঞ্জুরুল হক অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা উমর ফারুক।

 

বক্তারা জানান, চলতি বছর কিশোরগঞ্জ থেকে সরকারিভাবে ২৯ জন এবং বেসরকারিভাবে ৮৪২ জনসহ মোট ৮৭১ জন হজযাত্রী রয়েছেন। সকল হজযাত্রী যেন সুস্থ ও সুন্দরভাবে হজ পালন করতে পারেন, সে কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ