মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০২:০৮ অপরাহ্ণ
কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও নাগরিকরা এখনও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাননি। সাম্প্রতিক ভারী বর্ষণে পৌরসভার বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বহু এলাকায় বৃষ্টির পরও পানি না নামায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে এমনি চিত্র দেখা যায়।

 কালিয়াকৈর পৌরসভা ২০২১ গঠন করা হলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশনের সংকটের কারণে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

এই পৌরসভায় প্রায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। আর এসব শিল্প কারখানা শ্রমিকরা জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। 

কালিয়াকৈর পৌরসভার পর্ষদ ও নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন জানান, পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, সাময়িক নয়, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরু/ষাঙ্গ কেটে দিলো স্ত্রী, পুলিশিঅভিযানে আটক স্ত্রী

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরু/ষাঙ্গ কেটে দিলো স্ত্রী, পুলিশিঅভিযানে আটক স্ত্রী

লোহাগড়া প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলা...

২৮ July ২০২৬ · Tuesday · ০২:১৭ অপরাহ্ণ
জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ি উদ্বোধন

জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ি উদ্বোধন

উপজেলা প্রতিনিধি (খুলনা):খুলনার কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন সহনশ...

২৮ July ২০২৬ · Tuesday · ০২:১৩ অপরাহ্ণ