শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ইসরায়েলি নাগরিক পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০৯:২১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ইসরায়েলি নাগরিক পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম

মো: আল-মাহফুজ শাওন: 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশটিতে কোনো ইসরায়েলি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে এক ইসরায়েলির সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জুলাই) এক বক্তব্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা যদি কোনো ইসরায়েলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করব, কারণ আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।’

তিনি আরও বলেন, মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দেশটির সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কও নেই। ফলে মালয়েশিয়ার ভূখণ্ডে ইসরায়েলি নাগরিকদের উপস্থিতির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

এদিকে, জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়ে আসছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর চলমান হামলারও তীব্র সমালোচনা করে আসছে দেশটির সরকার। এ প্রেক্ষাপটে ইসরায়েলি নাগরিকদের বিষয়ে মালয়েশিয়ার কঠোর অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ