বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকার আশুলিয়া ডিবি পুলিশের অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৭:২৪ পূর্বাহ্ণ
ঢাকার আশুলিয়া  ডিবি পুলিশের অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার আশুলিয়া ডিবি পুলিশের অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

(ঢাকা জেলা প্রতিনিধি -নারয়ন সরকার সবুজ)

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের বিশেষ অভিযানে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের জানা যায় ডিবি উত্তরের একটি চৌকস দল গত ৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৮টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন চারাবাগ (শিয়াল মার্কেট) এলাকায় অভিযান চালায়।

অভিযানে মোঃ সোহাগ (২৮) এবং সুজন সর্দার (২৪) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোহাগের পিতা মৃত বাবুল মিয়া ও মাতা সেলিনা। অপর আসামি সুজন সর্দারের পিতা মৃত রহিম সর্দার এবং মাতা রোজিনা। তারা উভয়েই আশুলিয়ার চারাবাগ এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১০ গ্রাম। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারনীর ৮(খ)/৮(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৮, তারিখ ৯ এপ্রিল ২০২৬)। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক ব্যবসা নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন