শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৮:৩০ পূর্বাহ্ণ
বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সাজ্জাদ হোসেন বাপ্পী,রংপুর প্রতিনিধি ॥ বাক-প্রতিবন্ধী এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক নিফুল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গত বছরের ৩১ জুলাই সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাড়িতে একা পেয়ে বাক-প্রতিবন্ধী ওই গৃহবধুকে  জোরপূর্বক ধর্ষণ করে উপজেলার ইমাদপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নিফুল মিয়া। 
এঘটনায় গৃহবধুর স্বামী বাদি হয়ে ঘটনার দিন রাতে  মিঠাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে ধর্ষক নিফুল আত্মগোপ করে। 
পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুর সদর দপ্তরের সদস্যরা বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয় বলে জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ!  মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ! মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

 জেলা প্রতিনিধি নড়াইল,নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে ত...

০৬ June ২০২৬ · Saturday · ০৭:৫৫ অপরাহ্ণ