শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০২:০৬ অপরাহ্ণ
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃময়মনসিংহ নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুটি ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম-এর নির্দেশনায় এস আই মোঃ মুস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নগরীর মালগুদাম রেল কোয়ার্টার এলাকায় বুধবার (৮ এপ্রিল) অভিযান পরিচালনা করেন। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা ৪টি মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আজিজ মিয়া (২৮)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই কর্মকর্তা নগরীর বিদ্যাময়ী স্কুলের সামনে মধ্যরাতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (রনি)-কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ!  মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ! মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

 জেলা প্রতিনিধি নড়াইল,নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে ত...

০৬ June ২০২৬ · Saturday · ০৭:৫৫ অপরাহ্ণ