শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

কক্সবাজারে বিশেষ অভিযানে ৪ ছিনতাইকারী ও ৫ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০২:৫৪ অপরাহ্ণ
কক্সবাজারে বিশেষ অভিযানে ৪ ছিনতাইকারী ও ৫ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
কক্সবাজারে বিশেষ অভিযানে ৪ ছিনতাইকারী ও ৫ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

জাওয়ান উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি: পর্যটন নগরী কক্সবাজারে বিশেষ অভিযানে ৪ জন ছিনতাইকারী ও ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিনের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন—
মোঃ রফিক (৩৮), ফুলবাগ, চাউল বাজার এলাকা;
আব্দুল ওয়াহিদ (২৪), টেকপাড়া মোজাম্মেল কলোনী;
রহিম ওরফে রং চা (৩৮), সমিতি পাড়া;
আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১), সত্তরের ঘোনা, পাহাড়তলী।

একই অভিযানে বিভিন্ন মামলার ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—
রেহেনা আক্তার, নতুন বাহারছড়া;
কবির আহমদ, কলাতলী বিজয় নগর;
আবু বক্কর সিদ্দিক (৩৮), উত্তর নুনিয়াছড়া;
মোঃ আলম (২৮), নতুন বাহারছড়া;
আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২৪), সত্তরঘোনা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  দর্শকদের ম...

২৪ October ২০২৬ · Saturday · ০৭:৩২ অপরাহ্ণ