সাভারে হারিয়ে যাওয়া শিশু দুটি মানিকগঞ্জে উদ্ধার
(ঢাকা জেলা প্রতিনিধি - নারয়ন সরকার সবুজ)
গতকাল বৃহস্পতিবার সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড বনপুকুর এলাকায় আদর্শ স্কুলে পড়ুয়া প্রেম(৮) ও প্রীতি(৭) ভাই বোন খেলাধুলা করতে গিয়ে কখন যে হারিয়ে কোথা থেকে কোথা চলে গেছে তারা নিজেরা কিছুই বলতে পারে না আগে থেকেই ওত পেতে থাকা ব্যক্তি বাড়িতে পৌঁছে দেবার কথা বলে অবুঝ শিশুদেরকে ভুলিয়ে-ভালিয়ে ততক্ষণ মানিকগঞ্জ পর্যন্ত নিয়ে যায় । এদিকে সন্তানদের খুঁজে না পেয়ে দিশেহারা পরিবার।
এদিকে মানিকগঞ্জের আশেপাশের কিছু লোকজন বাচ্চা দুটিকে দেখে গতিবিধি সন্দেহ জনক মনেহলে তারা তৎক্ষণাৎ মানিকগঞ্জ সদর পুলিশের সহায়তা নেয়।পরে পুলিশ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সকল চেষ্টা করে যাচ্ছিল তারা তাদের ঠিকানা সঠিকভাবে কোনভাবেই বলতে না পারার পুলিশ সব চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশের মাথায় একটি প্রশ্ন এলো তোমরা ওইখানে এমন কাউকে চেনো যে সবাই তাকে চেনে তার নামটা বলতে পারবা এই একটি প্রশ্নই দেরি না করে এক বাক্যেই শিশুরা বলে ফেলল বিএনপির খোরশেদ আলম ওদের কাছে মনে হয়েছে যেন পুরোটাই একটি নাম আর এভাবে বলার কারনে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে শিশু দুটিকে বাবা মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হয় ।
সন্তানদের কাছে ফিরে পেয়ে বিএনপি নেতা খোরশেদ আলমের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারটি।
বিএনপি নেতা খোরশেদ আলম প্রেম ও প্রীতি এই দুই ভাই বোনের কথাগুলো সামনে থেকে এভাবেই তাদের মুখ থেকে শুনে তিনি আবেগ তাড়িত হয়ে যান।দরিদ্র এ পরিবারে সন্তান দুটিকে তাদের লেখাপড়া করাতে পরিবারের কষ্ট হয় জানতে পেরে তিনি স্কুল ওদের পড়ালেখার দায়িত্ব টুকু নেন এ সময় আদর্শ স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।