বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যােগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত
আতাউল হাসান দিনার,স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যােগে ২৯ আগষ্ট '২৬ শনিবার বেলা ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জেলা শহর শাখার আমীর মাওলানা আ ম ম আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য অধ্যাপক মো. রমজান আলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক, চাঁদপুরের বিশিষ্ট আলেম ও দায়ি মুফতি আহমদ শরীফ বিন আসাদ, করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী রিয়াদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম, জেলা শাখার নাযেবে আমীর ও হয়বত নগর আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসেন মফিজী, সাবেক ছাত্র নেতা ফায়জুল হক উজ্জ্বল প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. বদরুজ্জামান রুবেল, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহর শাখার সেক্রেটারী আবু নাছের মো. নয়িম। সীরাত কনফারেন্সে বক্তারা বলেন,বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী (সা.)এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।