বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি

অনলাইন ডেস্ক ২৯ August ২০২৬ · Saturday · ০৭:০৩ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

এ উপলক্ষে সারাদেশের মতো কুড়িগ্রামের নাগেশ্বরীতেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

পোস্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক।

দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন