শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বি/স্ফো/রণে দুই শ্রমিক দ/গ্ধ

অনলাইন ডেস্ক ৩০ August ২০২৬ · Sunday · ০৮:২৬ অপরাহ্ণ
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বি/স্ফো/রণে দুই শ্রমিক দ/গ্ধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লারের ভাট্টি বিস্ফোরণে মোজাম্মেল প্রধান (৪৫) ও সাব্বির আহমেদ (১৮) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্ববপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান এবং একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ বয়লারের ভাট্টিতে বিস্ফোরণ ঘটে। এতে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে মোজাম্মেল ও সাব্বির নামে দুই শ্রমিক দগ্ধ হন।

পরে দগ্ধ দুই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেননি এবং কোনো বক্তব্য দিতে রাজি হননি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ