রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

Admin ২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আয়োজিত এ সভায় স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।আব্দুল মালেকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন আতাউল হক দিনার। এতে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলু মাস্টার এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী শুকুর আলী।
সভায় চেয়ারম্যান প্রার্থী মো. কামরুল ইসলাম তাঁর বক্তব্যে অতীতের নির্বাচনি অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ২০১১ সালে ভোটার হওয়ার পর ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে আরও দুটি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন বলেও দাবি করেন তিনি। তবে তাঁকে নির্বাচনে জয়ী হতে দেওয়া হয়নি। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এমনটি হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
কামরুল ইসলাম আরও বলেন, চালিয়াতি ফলাফল শেষে ভোট পুনর্গণনার আবেদন নিয়ে রাত ১টায় দিকে  শত শত এলাকাবাসীদের নিয়ে উপজেলা পরিষদে গিয়েছিলেন। তবে প্রথমে তাঁর আবেদন গ্রহণ করা হয়নি  কিন্তু জনগনের চাপে গ্রহন করতে বাধ্য হয় বলে তিনি দাবি করেন।বক্তব্যে তিনি অতীতের কোনো ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক বিরোধের সালিশে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের সেবা  ও এলাকার উন্নয়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সমাজ সেবক  আবুল কাশেম, শাহীনুল ইসলাম শাহীন, ইসমাইল হোসেন, আবু তাহের, নুরুল ইসলাম ও জামেনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  দর্শকদের ম...

২৪ October ২০২৬ · Saturday · ০৭:৩২ অপরাহ্ণ