শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

পাইকগাছা কয়রায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৪ হাজার মানুষকে চিকিৎসা প্রদান

Admin ১১ April ২০২৬ · Saturday · ০২:২১ অপরাহ্ণ
পাইকগাছা কয়রায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে  বিনামূল্যে ৪ হাজার মানুষকে চিকিৎসা প্রদান
পাইকগাছা কয়রায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৪ হাজার মানুষকে চিকিৎসা প্রদান

‎ এসকে এম মহসিন রেজা,খুলনা:
‎ উপকূলীয় খুলনার পাইকগাছা ও কয়রার ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। দুই দিনের ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসা সহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। ১১ এপ্রিল শনিবার দিনব্যাপী পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় এবং ১০ এপ্রিল শুক্রবার কয়রার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজে সামাজিক সংগঠন সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন ও শামসুর রহমান ফাউন্ডেশন যৌথভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। 
‎​ নাহার, পিচ ফাউন্ডেশন ও আইসিডি এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প তদারকি করেন ​ সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন। 
‎দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। 
‎​এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, জেড এইচ শাহিন, মোঃ মিজানুর রহমান, মোঃ হেদায়েতুজ্জামান, এসএম মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান মুসা, ডিএম হারুনার রশিদ, রুহুল কুদ্দুস, শামসুর রহমান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল-মামুন।
‎​"উপকূলীয় এলাকার মানুষের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।"

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ