শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

তাড়াইলে সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৩:৪৫ অপরাহ্ণ
তাড়াইলে সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত
তাড়াইলে সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক সংগঠনের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার সিএনজি স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদযাত্রার সূচনা করা হয়।

অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক সংগঠনের নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাড়াইল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমেদ আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান লিটন, তাড়াইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি  ইফতেখারুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নতুন কমিটির কার্যক্রমের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন: সভাপতি আবুল বাশার আকন্দ, কার্যকরী, সভাপতি রতন মিয়া, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ আল আমিন মিয়া।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ