শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় উপজেলায় গরু কান্ড ৬০ টি বকনা গরু উধাও-তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তা

Admin ১২ April ২০২৬ · Sunday · ১০:৩২ পূর্বাহ্ণ
লোহাগড়ায় উপজেলায় গরু কান্ড ৬০ টি বকনা গরু উধাও-তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তা
লোহাগড়ায় উপজেলায় গরু কান্ড ৬০ টি বকনা গরু উধাও-তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তা

সরদার রইচ উদ্দিন টিপু, জেলা প্রতিনিধি নড়াইল:

দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে ও ১টি পৌরসভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (জেলে) মাঝে ৬০ টি বকনা গরু বিতরন কর্মসূচির তথ্য গোপন করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা।

২০২৫/২৬ অর্থ বছরে ওই প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলায় জেলেদের মাঝে ৬০ টি বকনা গরু ও খাবার প্রদান করা হয়। কিন্ত এই বকনা গরু কাদের মাঝে বিতরণ করা হলো সেই তথ্য উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম খানের কাছে জানতে গেলে তিনি তথ্য দিয়ে সহায়তা করেন নাই বরং তিনি তথ্য দিতে অস্বীকৃতি জানান।

উপজেলা তথ্য কর্মকর্তা মোঃ মাসুম খান বলেন ৬০ টি বকনা গরু জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। আমার কাছে ৬০ জনের কোন তালিকা নেই।তালিকা প্রজেক্টে জমা দিয়েছি।

এবিষয়ে লোহাগড়া  উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান সাংবাদিকদের বলেন আমার কাছে ওই প্রকল্পের কোন তালিকা নেই। সকল তালিকা প্রকল্প দপ্তরে জমা দিয়েছি। আমি আপনাদের কোন তালিকা দিতে পারবো না বলে সাফ জানিয়ে দেন।

তবে এলাকাবাসীর মনে প্রশ্ন এই মাসুমের খুটির জোর কোথায়? কিভাবে এ কাজ করতে সক্ষম হলেন তিনি। ৬০ টি গরু হাওয়া!!

এবিষয়ে নড়াইল জেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন এই মাত্র বিষয়টি আপনাদের নিকট থেকে শুনলাম।তবে তালিকা অফিসে থাকার কথা কেন দিচ্ছে না বিষয় শুনে আপনাদের জানাবো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ