শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় ধর্ষণের অভিযোগে, গ্রাম পুলিশ তাজু পুলিশের খাচায়

Admin ১২ April ২০২৬ · Sunday · ১১:২১ পূর্বাহ্ণ
লোহাগড়ায় ধর্ষণের অভিযোগে, গ্রাম পুলিশ তাজু পুলিশের খাচায়
লোহাগড়ায় ধর্ষণের অভিযোগে, গ্রাম পুলিশ তাজু পুলিশের খাচায়

সরদার রইচ উদ্দিন টিপু,জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে চাকরির প্রলোভন ও নাগরিক সনদ দেওয়ার কথা বলে কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (৩৭) বাদী হয়ে লোহাগড়া  থানায় তাজু শেখ (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ স্বামীর সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তাজু শেখ তাকে মোবাইল ফোনে কল দিয়ে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখান। চাকরি জন্য প্রয়োজনীয় নাগরিক সনদ পাইয়ে দেওয়ার কথা বলে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে নিজের বাড়িতে ডেকে নেন তাজু শেখ।

ধর্ষিতার অভিযোগ, বাড়িতে যাওয়ার পর তাকে একটি কক্ষে বসতে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত গ্রাম পুলিশ তাজু। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ওই নারীর হাতে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে তাকে বিদায় করে দেয়।

ঘটনার পর ওই নারী চাকরির আশায় সাভারে চলে গেলেও সেখানে কোনো ব্যবস্থা করতে না পেরে গত ৬ এপ্রিল বাড়িতে ফিরে আসেন এবং বিষয়টি তার স্বামী ও আত্মীয়স্বজনদের জানান। এরপর পরিবারের সাথে আলোচনা করে থানায় হাজির হয়ে তিনি এই অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত)অজিত কুমার রায় জানান, নারীর প্রতি সহিংসতা ও এ ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ অত্যন্ত কঠোর। অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি যাতে ভুক্তভোগী ন্যায় বিচার পান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ