বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,৪১৮

Admin ১২ April ২০২৬ · Sunday · ১১:২৯ পূর্বাহ্ণ
২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,৪১৮
২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,৪১৮

মো: আল-মাহফুজ শাওন

মার্চের মাঝামাঝি থেকে উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে মৃত ১৭৯ শিশু; হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৪ জনের হামে সংক্রমণ নিশ্চিত ছিল এবং ৬ জন হামের উপসর্গে ভুগছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৮ শিশু—মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে নতুন করে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বর্তমানে দেশে মোট হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জন, যার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন