শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

Admin ১২ April ২০২৬ · Sunday · ১১:৩৬ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে জেলা শহরের জগৎ বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন জানান, জেলা শহরের জগৎ বাজারে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে তেল বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনাকালে ভোজ্য তেল বিক্রির দোকানে যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ না থাকা, ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ের দৈনন্দিন রেজিস্টার না মেনে ক্রয়-বিক্রয় করায় ও মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৩ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তাদের লাইসেন্স নবায়ন করার জন্য ও ক্রয়-বিক্রয়ের রেজিস্টার বজায় রেখে ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়। অভিযানে র‍্যাব ও সেনাবাহিনীর দুইটি টিম উপস্হিত ছিলো। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ