শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দুই শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত

Admin ১২ April ২০২৬ · Sunday · ১১:৪৮ পূর্বাহ্ণ
ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দুই শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত
ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দুই শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:

যশোরের ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দ-অশ্রুর মধ্য দিয়ে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দুই জন প্রবীণ শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ যশোর-৪ বাঘারপাড়া (অভয়নগর-বসুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছূল।অনুষ্ঠানটিতে সার্বিক সভাপতিত্ব করেন ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মোহাম্মদ তাহাজ্জত হোসেন। তার সুশৃঙ্খল দিকনির্দেশনায় এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের সহযোগিতায় পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মাদ্রাসার দুই নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক জনাব জওহর লাল দাস এবং জনাব সৈয়দ আহম্মদ-এর বিদায় সংবর্ধনা। দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই শিক্ষক অত্র প্রতিষ্ঠানে নিরলসভাবে শিক্ষার আলো ছড়িয়েছেন। তাদের সম্মানার্থে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ মানপত্র পাঠ করা হয় এবং সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন মাননীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের সভাপতি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রছূল এমপি বলেন, "শিক্ষকরাই হচ্ছেন একটি উন্নত জাতির কারিগর। জনাব জওহর লাল দাস এবং জনাব সৈয়দ আহম্মদ তাদের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু এই মাদ্রাসার শিক্ষার্থীদের গড়ে তুলতে ব্যয় করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।" তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি তোমাদের একজন সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"

সভাপতির বক্তব্যে মাদ্রাসার সুপার মোহাম্মদ তাহাজ্জত হোসেন বলেন, "আজকের দিনটি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি বেদনার। আমরা আমাদের দুই জন অভিজ্ঞ সহকর্মীকে বিদায় জানাচ্ছি যাদের অভাব পূরণ হওয়া কঠিন। পাশাপাশি আমাদের আদরের শিক্ষার্থীরা আজ উচ্চ শিক্ষার পথে পা বাড়াচ্ছে। আমি সকলের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।"বিদায়ী শিক্ষক জনাব জওহর লাল দাস ও জনাব সৈয়দ আহম্মদ তাদের বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা মাদ্রাসা কর্তৃপক্ষ, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে পরীক্ষার্থীদের সাফল্য এবং বিদায়ী শিক্ষকদের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

কিশোরগঞ্জ প্রতিনিধি:বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ক্রীড়াকে...

০৬ June ২০২৬ · Saturday · ১১:০৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ