বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দিঘলিয়ায় ডেকে নিয়ে যুবকের দুই পা ভেঙে দিল সন্ত্রাসীরা

Admin ১৩ April ২০২৬ · Monday · ০২:০৭ পূর্বাহ্ণ
দিঘলিয়ায় ডেকে নিয়ে যুবকের দুই পা ভেঙে দিল সন্ত্রাসীরা
রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম; খুমেক হাসপাতালে ভর্তি
রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম; খুমেক হাসপাতালে ভর্তি

মো: আল-মাহফুজ শাওন : খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলায় কানা শান্ত (৩৫) নামে এক যুবককে ডেকে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সেনহাটি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কানা শান্ত সেনহাটি কালী মন্দির এলাকার মুরাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র পূর্বপরিকল্পিতভাবে কানা শান্তকে ডেকে সেনহাটি নতুনপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার দুই পা ভেঙে দেয় তারা।

পরে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন