রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কয়রায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Admin ১৩ April ২০২৬ · Monday · ০৪:১০ পূর্বাহ্ণ
কয়রায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কয়রায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এসকে এম মহসিন রেজা,উপজেলা প্রতিনিধি (খুলনা) 
‎দীর্ঘ প্রতীক্ষিত গণভোটের রায় দ্রুত কার্যকর করার দাবিতে খুলনার উপজেলা কয়রায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪ টা ৩০ মিনিটে উপজেলা জামায়াত ইসলামির অফিস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিস চত্বরে এসে শেষ হয়। 
‎সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, এ সময় সমাবেশ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা শাখার সংগ্রামী আমির ও বিশিষ্ট রাজনীতিবিদ এবং আগামী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান। 
‎জানা গেছে সমাবেশে আরো বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, দলীয় অর্থ সম্পাদক মাওলানা আবু তাহের, সহকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন আহমেদ, কয়রা সদর ইউনিয়নের সংগ্রামী আমির ও বিশিষ্ট রাজনীতি জিএম মিজানুর রহমান।
‎এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, উপজেলার বাঙালি ইউনিয়নের সংগ্রামী আমির মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়নের সংগ্রামী আমির মাস্টার নুর কামাল হোসেন,  দক্ষিণবেকা ইউনিয়নের সংগ্রামী ভারপ্রাপ্ত  আমির খান ইসহাক আলি।
‎এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের  যুব বিভাগের কয়রা সদর ইউনিয়নের সংগ্রামী সভাপতি ডিএম জাহিদুর রহমান।
‎সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেন, ২৪ জুলাই -আগস্ট বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ আমরা দেখেছিলাম তাই এখন আর দৃশ্যমান নয়। জুলাই যোদ্ধাদের রক্ত ও আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। 
‎এ সময় তিনি আরো বলেন, জুলাই সনদের স্বাক্ষর বাস্তবায়ন না করে তাদের অপমান করা হচ্ছে যা দেশবাসীর পক্ষে মেনে নেওয়া সম্ভব। 
‎এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ এর সকল শর্ত বাস্তবায়ন করে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান যদি তা না হয় প্রয়োজনে আবারো গণ আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ এই গণভোটের দাবি আদায়ে বাধ্য করা হবে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ