রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

সোনারগাঁয়ে ৭৯ পিস ইয়াবাসহ নারী আটক

Admin ১৩ April ২০২৬ · Monday · ০৫:৪০ পূর্বাহ্ণ
সোনারগাঁয়ে ৭৯ পিস ইয়াবাসহ নারী আটক
সোনারগাঁয়ে ৭৯ পিস ইয়াবাসহ নারী আটক

সোনারগাঁও প্রতিনিধি, মোঃ মনজুর ইসলাম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের গোহাট্রা এলাকায় অভিযান চালিয়ে শাহনাজ পারভীন (২৫) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গোহাট্রা সাকিনস্থ জনৈক রেজাউলের ২ তলা ভবন (শক্তি ফাউন্ডেশন) এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সর্বমোট ৭৯ (উনআশি) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত শাহনাজ পারভীন নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার চারগপাড়া গ্রামের আয়নদ্দিনের মেয়ে এবং শফিকুল ইসলামের স্ত্রী। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বরপা এলাকায় (ক্রাম বোর্ডের মোড়, সৈকত আলী স্কুল সংলগ্ন) বসবাস করছিলেন।
পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  দর্শকদের ম...

২৪ October ২০২৬ · Saturday · ০৭:৩২ অপরাহ্ণ