মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য-খবর

ঐতিহ্যের জয়গাথা

Admin ১৩ April ২০২৬ · Monday · ০১:০০ অপরাহ্ণ
ঐতিহ্যের জয়গাথা

মহাস্থানগড় থেকে আজু বিজয়ীর গান শুনি,
পাল-সেন-সুলতানি বাংলার স্বপ্ন যে সদা বুনি।
পাহাড়পুর আর ময়নামতি— প্রাচীন পথের রেখা,
আমার মাটির পরতে পরতে বীরের রক্তে লেখা।
​নকশিকাঁথার প্রতিটি ফোঁড় মায়াবী সুর তোলে,
বাউলের একতারা আজো প্রাণের কথা বলে।
একুশ আমার অহংকার আর একাত্তরেই শেষ,
রক্তে কেনা লাল-সবুজে আমার বাংলাদেশ।
​পহেলা বৈশাখে নব প্রাণে জাগে বাঙালির হাসি,
শেকড়ের টানে এ মাটিরে মোরা বড্ড ভালোবাসি।
বাতিঘরের ওই স্নিগ্ধ আলোয় আসুক নতুন ভোর,
ইতিহাসের এই জয়গাথা থাকুক আঁকড়ে তোর।

 

লেখক-আবদুল্লাহ আল  শাহিদ খান

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন