শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান উদ্বোধন করেন এমপি ফখরুল

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১২:০৫ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান  উদ্বোধন করেন এমপি ফখরুল
কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান উদ্বোধন করেন এমপি ফখরুল

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় "৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ" এবং "বিজ্ঞান মেলা ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা'র" উদ্বোধন করেন, মোহাম্মদ ফখরুল ইসলাম, এমপি।

১৩ই এপ্রিল (সোমবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, বিভিন্ন  রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, "ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। খুদে বিজ্ঞানীদের এই উদ্ভাবনী চিন্তা আমাদের সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখায়।"

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা খুদে বিজ্ঞানীরা তাদের নতুন নতুন উদ্ভাবন ও বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শন করে। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধার প্রশংসা করেন।
​আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং গবেষণায় উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী সমাগম ঘটে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ