বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ ও বৈশাখী শোভাযাএা অনুষ্ঠিত

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ০১:৩২ অপরাহ্ণ
কুড়িগ্রামে বাংলা বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাএা অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাংলা বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ ও বৈশাখী শোভাযাএা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ  সাইফুর রহমান-
কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও বর্নাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১৪ এপ্রিল)  মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সংগঠন ১৪৩৩ বঙ্গাব্দ কে স্বাগত জানিয়ে নানা কর্মসূচি আয়োজন করে।

সকাল সাড়ে ৯ ঘটিকায় "আই লাভ কুড়িগ্রাম" চত্বর থেকে সম্মিলিত বৈশাখী শোভাযাত্রা বের হয়।  জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার ফজলে রাব্বির নেতৃত্বে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ- হাতে রঙিন ব্যানার, ফেস্টুন ও মুখোশ নিয়ে তারা বাংলা নতুন বছরকে স্বাগত জানান।

পরে "আই লাভ কুড়িগ্রাম" চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
এতে স্থানীয় শিল্পীরা লোকসংগীত, নৃত্য  কৌতুক, ও আবৃত্তি পরিবেশন করেন। 
 এছাড়াও বিভিন্ন সংগঠন শিশু-কিশোরদের রচনা, চিত্রাঙ্কন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন