বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ০১:৩৭ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু হানিফ স্টাফ রিপোর্টার , কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া, বিদায় ও বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চরপলাশ উচ্চ বিদ্যালয়, তামিরুল উম্মাহ মাদরাসা ও কোদালিয়া এস.আই উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
চরপলাশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁঞা ‘ল’ ফার্ম (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঁঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ মোবারক হোসেন এবং চরপলাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম। টিচার স্টার খ্যাত নাজমুল হক শিমুলের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিদায় জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করে দোয়া করা হয়। পরে মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরাই এ অনুষ্ঠানের আয়োজন

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন