রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ০২:১৬ অপরাহ্ণ
কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন
কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

‎এসকে এম মহসিন রেজা,‎উপজেলা প্রতিনিধি (খুলনা)
‎কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে  বাঙ্গালীর প্রানের ঐতিহ্য বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার  (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় ইলিশ আর পান্তাভাত খাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান মালা শুরু করা হয়। এর পর পরিষদ মাঠে নানান অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আকবার হোসেন, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, আনসার ভিডিপি অফিসার আমিনা,
‎সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, মোস্তফা শহীদ সরোয়ার, এস এম নুরুল আমিন নাহিন প্রমুখ। এবারের কয়রায় নববর্ষের শোভাযাত্রাটি মানুষের মন কেড়ে নেয়। উপজেলা প্রশাসন ও মদিনবাদ যুব সংঘের নান্দনিক আয়োজনে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। এ উপলক্ষে  উপজেলা পরিষদ মাঠে গ্রামীন মেলার আয়োজন করা হয়। এ ছাড়া ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, কাচিটানা, হাড়িভাঙ্গা, গ্রামীন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।
‎

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  দর্শকদের ম...

২৪ October ২০২৬ · Saturday · ০৭:৩২ অপরাহ্ণ