রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলন ভুক্তভোগী বাড়ির মালিক

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৯:১২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলন ভুক্তভোগী বাড়ির মালিক
প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলন ভুক্তভোগী বাড়ির মালিক

গাজীপুর প্রতিনিধিঃ 
গাজীপুরের কোনবাড়ী আমবাগ এলাকায় বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাড়ির মালিক এম এ হান্নান।
আজ বুধবার দুপুরে কোনাবাড়ী আমবাগ এলাকায় ভুক্তভোগী বাড়ির মালিকের নিজ বসতবাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাড়ির মালিক বলেন, তিনি দীর্ঘদিন ধরে কোনাবাড়ী আমবাগ এলাকায় টিন সেটের বসতবাড়ি তৈরি করে তা ভাড়া দেন এবং তিনি নিজে ঢাকা দক্ষিণ বাড্ডা এলাকায় বসবাস করেন। কিন্তু গত ১১ এপ্রিল শনিবার দুপুরে একই এলাকার বাসীন্দা রেজাউল করিম ও তাইজুদ্দিনের মদদে রায়হান হোসেন হৃদয় (কোনাবাড়ী থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী) ও সাবিক হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৩২ জন রমদা, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং ভাড়াটিয়াদের কে মারধর করে। এ সময় ভাড়াটিয়া রবিউল আলম রুবেল জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে কোনাবাড়ী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।
উক্ত ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক এম এ হান্নান কোনাবাড়ী থানায় জিডি করেছেন এবং ভুক্তভোগী ভাড়াটিয়া রবিউল আলম রুবেল অভিযোগ দিয়েছেন। এতে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলন দাবী করেন ভুক্তভোগী বাড়ির মালিক।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ