রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

যুবদল নেতা রাকিব হত্যা মামলার প্রধান আসামী মাদক কারবারি মমিন ও তার স্ত্রী সুইটি গ্রেফতার

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৯:১৮ পূর্বাহ্ণ
যুবদল নেতা রাকিব হত্যা মামলার প্রধান আসামী মাদক কারবারি মমিন ও তার স্ত্রী সুইটি গ্রেফতার
যুবদল নেতা রাকিব হত্যা মামলার প্রধান আসামী মাদক কারবারি মমিন ও তার স্ত্রী সুইটি গ্রেফতার

রংপুর প্রতিনিধি ॥ মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর মাছুয়াপড়া এলাকায় ২৪ নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবকে কুপিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত  মামলার প্রধান আসামী মাদক কারবারি মমিন ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেফপ্তার করেছে র‌্যাব।
সোমবার ১৩ এপ্রিল বিকেলে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে আত্মগোপনে থাকা তার এক নিকট আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই দিন রাতে  নগরীর উত্তম এলাকায় র‌্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মহিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার আগের দিন আসামি মমিনের স্ত্রী সুইটি বেগম তার কন্যাকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে রাকিবের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।
পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি তার স্বামী মমিনকে জানিয়ে উত্তেজিত করেন। ৯ এপ্রিল বৃহস্পতিবার  বিকেলে মমিন মাছুয়াপাড়া এলাকায় রাকিবকে দেখতে পেয়ে ছুরিকাঘাত  করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।। নিহত রাকিব কামাল কাছনা এলাকার এলাকার আব্দুস সামাদের ছেলে। 
এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে মাদক কারবারি মমিন ও হত্যায় প্ররোচনাকারী তার স্ত্রী সুইটি বেগমসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকাল অভিযোগ এপর্যন্ত ৪জনকে গ্রেফতার করেছে। 
এদিকে রাকিব হত্যাকারীদের ফাঁসির দাবীতে বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে মাছুয়াপাড়া এলাকাবাসী। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেণ নিহত রাকিবের বাবা আব্দুর সামাদ, মা নুরী বেগম, এলাকাবাসী মিলন মিয়া প্রমুখ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে রাকিবের প্রধান হত্যাকারী মাদক কারবারী মমিন ও তার স্ত্রীকে গ্রেফতার করায় র‌্যাব-১৩ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাছুয়াপাড়া এলাকায় অবাদে মাদক বিক্রি হলেও আইনশৃঙ্খলা বাহিনী মাদককারবারীদের গ্রেফতার করতে পারছে না। নমাদক বিক্রিতে বাধা দেওয়ায় উল্টো তারা এলাকাবাসীকে নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে। বক্তারা অবিলম্বে রাকিবের অন্যান্ন খুনিদের গ্রেফতার ও মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ার দাবী জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ