বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি পিয়াল হাসান আটক

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ১০:১৬ পূর্বাহ্ণ
চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি পিয়াল হাসান আটক
চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি পিয়াল হাসান আটক

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সদর কোতোয়ালি মডেল থানাধীন ধোপাখলা এলাকা থেকে মোঃ পিয়াল হাসান (২৬) নামে এক ব্যক্তিকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কোতোয়ালী থানার বাঘমারা এলাকার বাসিন্দা। তার পিতার নাম রমজান আলী এবং মাতার নাম পারভিন বেগম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, পিয়াল হাসান একজন চিহ্নিত চোর, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি এবং মাদক সংশ্লিষ্ট মোট ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।

ময়মনসিংহ সদর কোতোয়ালি মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির এক দক্ষ এসআইয়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সাথে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন