রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় মৎস্য অফিসের ৬০ টি বকনা গরু বিতরনে নয়ছয়-বেরিয়ে আসছে থলের বিড়াল

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ১০:৪০ পূর্বাহ্ণ
লোহাগড়ায় মৎস্য অফিসের ৬০ টি বকনা গরু বিতরনে  নয়ছয়-বেরিয়ে আসছে থলের বিড়াল
লোহাগড়ায় মৎস্য অফিসের ৬০ টি বকনা গরু বিতরনে নয়ছয়-বেরিয়ে আসছে থলের বিড়াল

সরদার রইচ উদ্দিন টিপু, জেলা প্রতিনিধি নড়াইল

দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে ও ১টি পৌরসভায় দরিদ্র জেলেদের মাঝে ৬০ টি বকনা গরু বিতরন কর্মসূচির তথ্য গোপন করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা শিরোনামে বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে নিউজ প্রকাশিত হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।

২০২৫/২৬ অর্থ বছরে ওই প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলায় দরিদ্র জেলেদের মাঝে ৬০ টি বকনা গরু ও খাবার বিনামূল্যে প্রদান করেন।  

তারই ধারাবাহিকতায় লোহাগড়া মৎস্য কর্মকর্তা মাসুম খান গতকাল ১৩ এপ্রিল সোমবার বিকালে যে ৬০ জন জেলেকে গরু বিতরন করেছেন সেই তালিকা প্রদান করেন। প্রদানকৃত তালিকায় ৬০ জন জেলের নাম,পিতার নাম, গ্রাম, ইউনিয়ন, মোবাইল নম্বর সহ স্বাক্ষর / টিপ সহি আছে। তালিকা নিয়ে সাংবাদিকরা অনুসন্ধানে মাঠে নামলে এক এক করে থলের বিড়াল মিউ মিউ করে বেরিয়ে আসে।

উপকার ভোগী দেয় তালিকার (৯) নং সদস্য পাচুড়িয়া গ্রামের বাসার মল্লিক তার নামের পাশে বর্নিত মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ইসরাফিল সরদার বাড়ি মল্লিকপুর আমি কোন গরু পাই নাই। (১০) নং সদস্য ধলাইতলা গ্রামের সুজন শেখের মোবাইল নং ০১৭১০০৩৭৫৯৬ ফোন দিলে তিনি বলেন আমি কোন গরু পায় নাই আমি মল্লিক ইউনিয়নের মেম্বার নুরুজ্জামান।(১১)নং সদস্য খোকন শরীফে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার বাড়ি মাদারীপুর সদরে আমি গরু সম্পর্কে কিছুই জানি না, আমি কেন নড়াইল গরু আনতে যাব? (১২) নং সদস্য জুয়েল মোল্যার সংগে যোগাযোগ করা হলে তিনি জানান আমি সরকারি কর্মকর্তা, পরমানু কমিশনে চাকুরী করি। আমার বাড়ি কিশোরগন্জ নাম কাদির। মজার ব্যাপার হলো তার নামের পাশে স্বাক্ষরের জায়গায় টিপ সহি দেওয়া। (১৭) নং তালিকায় সদস্য রুপাইয়ের বাড়ি গেলে তাকে পাওয়া যায় নাই কিন্ত তার আপন চাচাতো ভাই লিমন সিকদার বলেন রুপাই কোন গরু পাই নাই। আমি এর বিচার চাই (২৭) নং সদস্য মনিরুল ইসলাম বলেন আমি ছোট একটা বকনা গরু পেয়েছি ছাগলের মত যার মুল্য আনুমানিক ১০/১৫ হাজার টাকা হতে পারে।কিন্ত এই গরু বাবদ আমার নিকট থেকে ফেরদৌস নামে একব্যক্তি ৯ হাজার টাকা নিয়েছে।(৩৭) নং তালিকায় গনি মোল্যার নামের পাশে মোবাইল নং ০১৯৮১০৫৪৫৪৩ নং ফোন দিলে কিশোরগঞ্জের ভৈরবের শিল্পি নামের মহিলা বলেন আপনারা কেন বিরক্ত করছেন, আমি কেন নড়াইল কেন গরু আনতে যাব। আমি কোন গরু পাই নাই। দয়া করে আর ফোন দিবেন না।

 


উল্লেখ্য যে মাসুম খান ৬০ জন উপকার ভোগী দরিদ্র জেলের নাম উল্লেখ্য করে একটি তালিকা শুধু দিয়েছেন কিন্ত এই প্রকল্পে কতো টাকা বরাদ্দ, প্রতিটি গরুর ওজন ও কতো টাকা মূল্য নির্ধারণ করেছে এসকল কোন কাগজ পত্র দেন নাই। সব কিছু যেন হাওয়ায় মিলে গেছে।

এঘটনা লোহাগড়া উপজেলার প্রতিটি মানুষের মুখে আলোচনা ও সমলোচনা চলছে। তবে নেটিজেনদের ধারনা ঘটনার মুল হোতা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান। আমরা তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি। বড় দুঃখের বিষয় হলো উপজেলার ৫ জন প্রথম শ্রেণির কর্মকর্তা স্বাক্ষর করেছেন কিন্ত উনারা একটু খতিয়ে দেখলেন না। 
স্বাক্ষরিত কর্মকর্তাদের মধ্যে প্রানী সম্পদ কর্মকর্তা ড. শ্যামল চন্দ্র রায় বলেন বিষয়টি সম্পূর্ণ মৎস্য কর্মকর্তার ব্যাপার। সব যাচাবাছায় মৎস্য অফিস করবেন। যেহেতু বিষয়টি উনার দপ্তরের। তিনি আমাদের কে বলেন ডিসি স্যার,  ডিএলও স্যার এবং ডিএফও স্যার থাকবেন সে কারনে আমরা যাচাই করি নাই। আমি বলে ছিলাম লোহাগড়া বিতরন করার জন্য তখন মৎস্য কর্মকর্তা মাসুম বলেন সাংবাদিকরা ডিস্টার্ব করবে। যদি  কোন অনিয়ম করেন তার জন্য উনিদায়ী।এ ঘটনায় আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়ে। আমরা চাই প্রকৃত তথ্য বেরিয়ে আসুক।

এবিষয়ে লোহাগড়া  উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান সাংবাদিকদের বলেন আমি যাদেরকে গরু দিয়েছি তাদের বাড়ি বাড়ি যেয়ে দেখছি। আগামি রবিবার তাদের অফিসে আসতে বলেছি। নামের পাশে বর্নিত মোবাইলে ক্রটির কথা বল্লে তিনি বলেন অনেক আগের তালিকা   ভুল হতে পারে। বিতরণের আগে কেন এই মোবাইল নং যাচায় বাছায় করেন নাই এই প্রশ্নের কোন সৎউত্তর দিতে পারেন নাই। 

এবিষয়ে নড়াইল জেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন বিষয়টি খতিয়ে দেখে বিভাগীয় ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।

লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।

এঘটনায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চুর সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ