রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

বাঁশিলা মাদরাসায় হঠাৎ পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন নলডাঙ্গা ইউএনও আল এমরান খাঁন

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ১১:৫৯ পূর্বাহ্ণ
বাঁশিলা মাদরাসায় হঠাৎ পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন নলডাঙ্গা ইউএনও আল এমরান খাঁন
বাঁশিলা মাদরাসায় হঠাৎ পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন নলডাঙ্গা ইউএনও আল এমরান খাঁন

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা দারুল উলুম দাখিল মাদরাসায় বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল এমরান খাঁন। এ সময় তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং পাঠদান কার্যক্রমে অংশ নেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
ক্লাস চলাকালে ইউএনও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং দেশপ্রেম সম্পর্কে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষা জীবনের সবচেয়ে বড় সম্পদ। শুধু বইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।”
মাদরাসার ছাত্রী সানজিদা, সুমাইয়া, শিমু ও রিয়া বলেন, “স্যার হঠাৎ করে ক্লাসে এসে আমাদের সাথে কথা বলেছেন এবং পড়িয়েছেন। এতে আমরা খুব আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি। তার কথা আমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহ দিয়েছে।”
ক্রিড়া শিক্ষক নজরুল ইসলাম কাজী বলেন, “একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার এভাবে সরাসরি শ্রেণিকক্ষে এসে ক্লাস নেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তারা আরও আগ্রহ নিয়ে পড়াশোনা করবে।”
বাঁশিলা ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, “ইউএনও মহোদয়ের এ ধরনের আকস্মিক পরিদর্শন ও ক্লাস নেওয়া আমাদের জন্য গর্বের বিষয়। এতে শিক্ষার মান উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা ফুটে উঠেছে।”
মাদরাসার সুপার মোঃ জালাল উদ্দিন বলেন, “ইউএনও স্যার শিক্ষার্থীদের যে দিকনির্দেশনা দিয়েছেন তা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে ইউএনও মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, উপস্থিতি এবং শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তার এ ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ।
 
মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ