শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার

Admin ১৭ April ২০২৬ · Friday · ০১:৪৭ পূর্বাহ্ণ
টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার
টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয়

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাতে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান টেকনাফ পৌরসভার কচুবনিয়া এলাকায় প্রবেশ করতে পারে।
এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনায় টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া বিজিবির একটি দল রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে কচুবনিয়া এলাকায় গোপনে অবস্থান নেয়।
পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি একটি ব্যাগে করে সন্দেহজনক বস্তু বহন করে ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ব্যাগটি ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬,১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, তাৎক্ষণিক ও কৌশলগত অভিযানের ফলে মাদক পাচারের একটি বড় চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

“উখিয়ার বিধবা রানু বালা মল্লিকের সয়নকক্ষটি অতিবৃষ্টিতে ভেঙ্গে গেছে ”

“উখিয়ার বিধবা রানু বালা মল্লিকের সয়নকক্ষটি অতিবৃষ্টিতে ভেঙ্গে গেছে ”

উখিয়া প্রতিনিধি:গত সপ্তাহের ভারীবর্ষনে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের পাতাবাড়...

২৫ July ২০২৬ · Saturday · ০২:৩১ অপরাহ্ণ
মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারকে মাদকমুক্ত রাখত...

২৫ July ২০২৬ · Saturday · ০২:২৬ অপরাহ্ণ