রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

উখিয়ায় ফান্ডের অভাবে এন,জি,ও হাসপাতাল বন্ধ হওয়ার পথে

Admin ১৭ April ২০২৬ · Friday · ১১:২৩ পূর্বাহ্ণ
উখিয়ায় ফান্ডের অভাবে এন,জি,ও হাসপাতাল বন্ধ হওয়ার পথে
উখিয়ায় ফান্ডের অভাবে এন,জি,ও হাসপাতাল বন্ধ হওয়ার পথে

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি

উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নে টি,এন্ড,টি এলাকায় মে'২০২২ সালে মনোরোম প্রাকৃতিক  পরিবেশে  প্রতিষ্ঠিত উখিয়া স্পেশালাইজড হসপিটালটি, বর্তমানে এই হাসপাতাল  কার্যত স্থবির হয়ে পড়ে আছে।
হাসপাতালটি প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক দাতা সংস্থা, (ইউ,এন,এই,সি,আর)কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হাসপাতালটি প্রকল্পের যাবতীয় অর্থ প্রদান করবে দাতা সংস্থা এই মর্মে চুক্তি বদ্ধ হয়ে কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে দায়িত্ব প্রাপ্ত হন বেসরকারী উন্নয়ন সংস্থা, গণস্বাস্থ্য ও ফ্রেডশীপ।  হাসপাতালটি চালু হওয়ায় উখিয়ার স্থানীয় জনসাধারণ ও পার্শ্ববর্তী  শরণার্থী শিবিরের রোহিঙ্গা জনগোষ্ঠী ভালো ভাবে সেবা পেয়ে আসছিলো। বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা সেবা প্রদান করায় অল্প দিনেই হাসপাতলটির শুনাম ছড়িয়ে পড়ে সবজায়গায়।দু:খ ও পরিতাপের বিষয় কিছুদিন যেতে না যেতে দাতা সংস্থা আর্থিক সংকট দেখিয়ে হঠাৎ করে হাসপাতালটি বন্ধ করে দেয়।ফলে শুরু হয় জনদূর্ভোগ,চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় স্থানীয় জনসাধারণ সহ পার্শ্ববর্তী রোহিঙ্গা জনগোষ্ঠী।  দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা হাসপাতালটি সম্পর্কে টি,এন্ড,টি এলাকার স্থানীয় বাসিন্দা এন,জি,ও কর্মকর্তা ও সামাজিক সংগঠক,মাহমুদুল হকের কাছে জানতে চাইলে তিনি  জানান,উখিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এনজিও ফান্ডের অভাবে কার্যক্রম স্থগিত থাকায় হাসপাতালটি আজ চরম অবহেলার শিকার। বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। নিরাপত্তার অভাবে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে যাচ্ছে,অযত্নে কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে,এটি শুধু একটি হাসপাতালের ক্ষতি নয়, বরং জাতীয় সম্পদের অপচয় এবং জনগণের অধিকার হরণ।আমি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।উখিয়া উপজেলা প্রশাসন যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে হাসপাতালটি সরকারি/বেসরকারি  ব্যবস্থাপনায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া নেন অথবা অন্যকোন বেসরকারি  প্রতিষ্ঠানকে এই হাসপাতাল পরিচালনার দায়িত্ব দেওয়া হোক, নিরাপত্তা জোরদার করে সম্পদ সম্পদ গুলো রক্ষা করতে হবে।তিনি আরো জানান
এই হাসপাতালটি সরকারি ভাবে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা যেতে পারে। এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য, শাহজাহান চৌধুরী হস্তক্ষেপ কামনা করেন।
এবং দাতাসংস্থা ইউ,এন,এইচ,সি,আর এর
এর জরুরি সু- দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ