রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবাসহ ১৪ বছরের কিশোর আটক

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৬:২৭ পূর্বাহ্ণ
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবাসহ ১৪ বছরের কিশোর আটক
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবাসহ ১৪ বছরের কিশোর আটক

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ রবিন (১৪) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

১৭ই এপ্রিল(শুক্রবার) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামার পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক রবিন ওই এলাকার সালাউদ্দিন (৪০) এর ছেলে। স্থানীয়দের দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে আলোচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির কারণে এলাকাবাসী রবিনকে আটক করে তল্লাশি চালিয়ে তার নিকট  থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে।পরে তাকে ইয়াবাসহ কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক মাহদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  দর্শকদের ম...

২৪ October ২০২৬ · Saturday · ০৭:৩২ অপরাহ্ণ