শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সারাদেশ

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০১:২৮ অপরাহ্ণ
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

আশরাফুল আহমদ,জেলা প্রতিনিধি, সিলেট।

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শন এবং দেশীয় ও আন্তর্জাতিক খাবারের সাথে পরিচিতি ঘটানোর লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের চেয়ারম্যান আরিফুল হক চৌধুরী বলেন, নার্সিং পেশার পাশাপাশি এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের দলগতভাবে কাজ করার সক্ষমতা ও সৃজনশীলতাকে বৃদ্ধি করবে। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তারের সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামান, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম, মোঃ কামরুজ্জামান দিপু, পারভেজ আহমেদ, তাহমিনা হাসান চৌধুরী, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির , শিক্ষকের মধ্যে বক্তব্য রাখেন পূজা আর্য্য ও শিক্ষার্থীদের মধ্যে দেলোয়ারা বেগম।
ফুড ফেয়ারে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা একাধিক স্টল সাজিয়ে বাহারি পদের খাবারের প্রদর্শনী করেন। দেশীয় পিঠা-পুলি থেকে শুরু করে আধুনিক নানা পদের খাবারের সমাহারে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের রান্নার গুণমান ও পরিবেশনার প্রশংসা করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, রেড ক্রিসেন্টের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ

মো: আল-মাহফুজ শাওন :আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতু...

১৮ April ২০২৬ · Saturday · ০২:৫৫ অপরাহ্ণ
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ এস এম মাহবুব মল্লিক

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ এস এম মাহবুব মল্লিক

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় রাজনীতি ও সমাজ সেবায় বর্...

১৮ April ২০২৬ · Saturday · ০২:৫৩ অপরাহ্ণ
এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না নাটোরে- হুইপ দুলু

এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না নাটোরে- হুইপ দুলু

আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধিজাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল...

১৮ April ২০২৬ · Saturday · ০২:৩০ অপরাহ্ণ