মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

বিশ্ববাজারের প্রভাবে দেশে বাড়ল জ্বালানি তেলের দাম,অকটেন ১৪০,পেট্রোল ১৩৫ ও ডিজেল ১১৫

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৪:৪৭ অপরাহ্ণ
বিশ্ববাজারের প্রভাবে দেশে বাড়ল জ্বালানি তেলের দাম,অকটেন ১৪০,পেট্রোল ১৩৫ ও ডিজেল ১১৫
বাড়লো জ্বালানী তেলের দাম আগামীকাল রবিবার ১৯ এপ্রিল থেকে কার্যকর নতুন মূল্য
আগামীকাল রবিবার ১৯ এপ্রিল থেকে কার্যকর নতুন মূল্য

মো: আল-মাহফুজ শাওন:

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে। নতুন এ মূল্য আগামীকাল ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। চলমান ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে ভোক্তাদের। এমন পরিস্থিতিতে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়েছিল সরকার। তবে বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের কারণে সেই অবস্থান থেকে সরে এসে নতুন করে মূল্য সমন্বয় করা হলো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন