ধান কাটার মৌসুমে মূল্য না পাওয়ায় হতাশ কৃষক
এম তাজুল ইসলাম,ইটনা কিশোরগঞ্জ সংবাদদাতা: হাওর অঞ্চলের ইটনায় বোর ধান কাটা পুরোদমে শুরু হয়েছে| এ বছর বোর মৌসুমে ইটনা উপজেলায় ২৭ হাজার ৪শত ১০হেক্টর জমিতে বোর আবাদ করা হয়| মাথার ঘাম পায়ে ফেলে কৃষক বোর আবাদ করলেও বোর কাটা মৌসুমে ধানের ন্যায্য মূল্য না থাকায় হতাশা ব্যক্ত করেছে ভুক্তভোগী কৃষকগণ| বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মন ধান বিক্রয় করতে হচ্ছে ৭শত ৩০টাকা থেকে ৮শত টাকায়| ইটনা মধ্যগ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, প্রতি মন ধান ৭শত ৩০ টাকা থেকে ৭শত ৫০ টাকায় বিক্রয় করতে হচ্ছে| কৃষক রুহুল আমিন বলেন, সব কিছুর দাম বাড়লেও কৃষকের ধানের দাম স্থানীয় বাজারে ৭শত টাকা থেকে ৮শত টাকায় বিক্রয় করতে হচ্ছে| কৃষক গোলাম রহমান বলেন, ধান কাটায় মৌসুমে ধানের দাম না পাইলে আমরা কৃষকগণ ক্ষতির মুখে পড়বো| ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার বলেন, ইতিমধ্যে ১৪% জমির বোর ধান কর্তন করা হয়েছে| প্রতিদিন হাওরে প্রবল বৃষ্টি আর নদীর পানি বাড়ার কারণে নিচু এলাকার বোর ধানের জমির পানি নিষ্কাশন না হওয়ায় কৃষি শ্রমিকের মূল্য বাড়ছে| এর ফলে কৃষকের ধান উৎপাদন খরচ বেড়েই চলেছে| সরকার খুব দ্রুত ধানের মূল্য নির্ধারণ সহ ধান সংগ্রহ অভিযান শুরু করলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়বে| এতে করে কৃষক কিছুটা হলেও ধানের মূল্য নিয়ে ¯^স্তি পাবে| তাই খুব দ্রুত সময়ের মধ্যে সরকার ধানের মূল্য নির্ধারণ সহ ও সংগ্রহের দাবি জানাচ্ছে এলাকার ভুক্তভোগী কৃষকগণ|