শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

নিকলীর জাফরাবাদ-ভবানীপুরে উন্নয়ন বঞ্চনা সেতু ও সড়কের অভাবে জনদুর্ভোগ চরমে

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৮:১৬ পূর্বাহ্ণ
নিকলীর জাফরাবাদ-ভবানীপুরে উন্নয়ন বঞ্চনা সেতু ও সড়কের অভাবে জনদুর্ভোগ চরমে
নিকলীর জাফরাবাদ-ভবানীপুরে উন্নয়ন বঞ্চনা সেতু ও সড়কের অভাবে জনদুর্ভোগ চরমে
অর্ধশতকেও বাস্তবায়ন হয়নি দাবি, নির্দিষ্ট স্থানে সেতু নির্মাণের জোর দাবি এলাকাবাসীর

আল-আমিন হাসান, নিকলী উপজেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের জাফরাবাদ ও ভবানীপুর গ্রাম স্বাধীনতার ৫৪ বছর পরও মৌলিক অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। সোয়াইজনি নদীবেষ্টিত এই দুই গ্রামের মানুষের প্রধান ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেতু ও চলাচল উপযোগী সড়কের অভাব।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ শতাধিক মানুষের বসবাস এ এলাকায়। একটি সেতু না থাকায় বর্ষা মৌসুমসহ বছরের অধিকাংশ সময় নদী পারাপারের জন্য নৌকার ওপর নির্ভর করতে হয়। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় যোগাযোগ সমস্যার কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও উদ্বেগজনক।

এছাড়া পায়ে হেঁটে চলাচলের উপযোগী সড়ক না থাকায় জরুরি চিকিৎসা সেবা গ্রহণ, কৃষিপণ্য পরিবহন এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রামবাসী। স্থানীয়দের অর্থায়নে একটি মসজিদ নির্মিত হলেও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেকেই সময়মতো জামাতে অংশ নিতে পারেন না।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি একটি সেতু নির্মাণ। প্রবীণ বাসিন্দাদের ভাষ্য, জীবদ্দশায় একটি সেতু দেখে যাওয়ার আশা এখনো অপূর্ণ। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিক আশ্বাস সত্ত্বেও গত অর্ধশতকেও এ বিষয়ে কার্যকর অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দুই গ্রামের বাসিন্দাদের জোর দাবি, নিকলী পুরান বাজার ঘাট অথবা ভবানীপুর-জাফরাবাদ গ্রামের মাঝামাঝি ভুদিরঘাট এলাকায় সেতু নির্মাণ করা হোক, যাতে উভয় গ্রামের মানুষ সমানভাবে উপকৃত হতে পারেন।

এলাকাবাসীর মতে, সেতুর স্থান নির্বাচন সঠিক না হলে আংশিক সুবিধা মিললেও অধিকাংশ মানুষ সারা বছর ভোগান্তির শিকার হবেন। হাওর অঞ্চলের মৌসুমি বাস্তবতায় বিষয়টি বিশেষ গুরুত্বের দাবি রাখে।

নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, জাফরাবাদ একটি অবহেলিত গ্রাম এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। অন্যদিকে ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, সেতু না থাকার কারণে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে তারা অবগত এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

এ অবস্থায় জাফরাবাদ ও ভবানীপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু ও সড়ক নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নেওয়া হলে বদলে যাবে দুই গ্রামের সার্বিক জীবনমান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ