শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

বোরহানউদ্দিনে ইয়াবা বিক্রির সময় আটক ২, উদ্ধার ১০ পিস ইয়াবা

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৮:৪৭ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে ইয়াবা বিক্রির সময় আটক ২, উদ্ধার ১০ পিস ইয়াবা
বোরহানউদ্দিনে ইয়াবা বিক্রির সময় আটক ২, উদ্ধার ১০ পিস ইয়াবা

মিরাজ হোসেন,ভোলা প্রতিনিধি:ভোলার
বোরহানউদ্দিন উপজেলা-এ মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আঃ কাদের (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই চক্রের সহযোগী সবুজকে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি আব্দুল জব্বার কলেজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের পেছনের এলাকা দীর্ঘদিন ধরে মাদকের একটি সক্রিয় স্পট হিসেবে পরিচিত। সেখানে নিয়মিত ইয়াবা ও গাঁজার কেনাবেচা চলত। বিশেষ করে একটি পরিত্যক্ত ঘরকে কেন্দ্র করে প্রতিদিন মাদকসেবীদের আনাগোনা ছিল, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছিল।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে মাদক লেনদেন চলায় স্থানীয় তরুণ সমাজ বিপথে যাওয়ার ঝুঁকিতে পড়ছিল। তবে সাম্প্রতিক এই অভিযানের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
অভিযান পরিচালনাকারী বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকার মাদক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

“উখিয়ার বিধবা রানু বালা মল্লিকের সয়নকক্ষটি অতিবৃষ্টিতে ভেঙ্গে গেছে ”

“উখিয়ার বিধবা রানু বালা মল্লিকের সয়নকক্ষটি অতিবৃষ্টিতে ভেঙ্গে গেছে ”

উখিয়া প্রতিনিধি:গত সপ্তাহের ভারীবর্ষনে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের পাতাবাড়...

২৫ July ২০২৬ · Saturday · ০২:৩১ অপরাহ্ণ
মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারকে মাদকমুক্ত রাখত...

২৫ July ২০২৬ · Saturday · ০২:২৬ অপরাহ্ণ