পাইকগাছায় শিশুকে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন প্রয়োগের আলোচনা সভা
এসকে মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি (খুলনা):
খুলনার পাইকগাছা উপজেলায় ২০ হাজার ৫৪০ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
তিনি জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৮ দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন কার্যক্রম চলবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে নিবন্ধিত শিশুরা টিকা নিতে পারবে।
সব শিশু যেন টিকার আওতায় আসে, সে জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ এবং গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সভায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন