শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

মেহেরপুর গাংনীতে বিএনপি নেতাকে গুলি

Admin ২০ April ২০২৬ · Monday · ০৫:৪২ পূর্বাহ্ণ
মেহেরপুর গাংনীতে বিএনপি নেতাকে গুলি
মেহেরপুর গাংনীতে বিএনপি নেতাকে গুলি

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়া এলাকার মাঝামাঝি কাশেম মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, তার বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা ফরমান ও আবু বক্কর গণমাধ্যমকে জানান, মুকুল হোসেন একজন ড্রাইভার। তিনি প্রতিদিন ভোরে শরীরচর্চার জন্য গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। আজও তিনি নিয়মিতভাবে হাঁটতে বের হলে ওই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
তারা আরও জানান, কিছুদিন আগে গ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। তাদের ধারণা, পূর্বের ওই ঘটনার জের ধরেই এ হামলা হতে পারে। ব্যক্তিগত বিরোধের কারণেও এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। এর আগে দুই দফায় মুকুল হোসেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছিলো।
গুলিবিদ্ধ অবস্থায় মুকুল হোসেনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

“উখিয়ার বিধবা রানু বালা মল্লিকের সয়নকক্ষটি অতিবৃষ্টিতে ভেঙ্গে গেছে ”

“উখিয়ার বিধবা রানু বালা মল্লিকের সয়নকক্ষটি অতিবৃষ্টিতে ভেঙ্গে গেছে ”

উখিয়া প্রতিনিধি:গত সপ্তাহের ভারীবর্ষনে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের পাতাবাড়...

২৫ July ২০২৬ · Saturday · ০২:৩১ অপরাহ্ণ
মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারকে মাদকমুক্ত রাখত...

২৫ July ২০২৬ · Saturday · ০২:২৬ অপরাহ্ণ