মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় মিশুক চালকদের মানববন্ধন, বৈধতার দাবি

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:২৫ অপরাহ্ণ
খুলনায় মিশুক চালকদের মানববন্ধন, বৈধতার দাবি
খুলনায় মিশুক চালকদের মানববন্ধন, বৈধতার দাবি

মো: আল-মাহফুজ শাওন, খুলনা :

খুলনায় ব্যাটারিচালিত তিন চাকার যান (মিশুক) চলাচলের বৈধতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চালকরা। সোমবার (২০ এপ্রিল) নগরীর একটি গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন এলাকার মিশুক চালক ও সংশ্লিষ্ট শ্রমিকরা অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জীবিকার প্রয়োজনে তারা মিশুক চালিয়ে আসছেন। তবে বৈধতা না থাকায় নিয়মিত হয়রানি, জরিমানা ও অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। দ্রুত একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে এসব যানবাহনকে বৈধতার আওতায় আনার দাবি জানান তারা।

তারা আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় মিশুক ও ইজিবাইক চলাচল করলেও অনেক ক্ষেত্রেই এগুলোর নিবন্ধন বা অনুমোদন নেই। ফলে প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যার প্রভাব পড়ছে চালক ও যাত্রী উভয়ের ওপর।

চালকরা দ্রুত সমস্যার সমাধান করে নিরাপদ ও স্বীকৃত পরিবহন ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন