বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টিউশন ফি বকেয়া, খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৪:০১ পূর্বাহ্ণ
টিউশন ফি বকেয়া, খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা
টিউশন ফি বকেয়া, খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

মো: আল-মাহফুজ শাওন

খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। টিউশন ফি বকেয়া থাকায় হতাশা থেকেই তিনি এ পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (রাত ১১টা) নগরীর নিরালা এলাকার ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার ভাড়া বাসা থেকে উৎস রায় (২৫) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত উৎস রায় -এর ছাত্র ছিলেন। তিনি দাকোপ উপজেলার রামনগর এলাকার বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭২ হাজার টাকা টিউশন ফি বকেয়া থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন উৎস রায়। এর জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য -এর মর্গে পাঠিয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
⚠️ **মানসিক সহায়তা জরুরি:** যদি কেউ মানসিক চাপে ভুগে থাকেন, দয়া করে একা থাকবেন না—পরিবার, বন্ধু বা পেশাদার কাউন্সেলরের সাথে কথা বলুন। সাহায্য চাইতে দ্বিধা করবেন না।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন