রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ইট দিয়ে হামলা, গুরুতর আহত

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৪:০৮ পূর্বাহ্ণ
খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ইট দিয়ে হামলা, গুরুতর আহত
খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ইট দিয়ে হামলা, গুরুতর আহত

খুলনা প্রতিনিধি:
খুলনায় পূর্ব শত্রুতার জেরে প্রিন্স (৩০) নামে এক যুবককে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খুলনা থানাধীন পশ্চিম টুটপাড়া মওলারবাড়ি খালপাড় এলাকায় শহীদুলের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত প্রিন্স লবণচরা থানার মওলারবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিজ বাসার সামনে অবস্থানকালে তিন যুবক তাকে গ্যারেজের সামনে ডেকে নিয়ে প্রথমে মারধর করে। পরে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় প্রিন্সকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে র‌্যাব...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ অপরাহ্ণ
জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ